ঢাকাMonday , 8 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি সভা

admin ঢাকা
আপডেট: 8 April 2019, 21:59

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বরণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা, পান্তা ভোজ, গ্রামীণ ঐতিহ্যের ডিসপ্লে¬, খেলাধূলা, কুইজ প্রতিযোগিতা, বাউল সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনভর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
এছাড়াও উপজেলা প্রশাসন ও কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের যৌথ উদ্যোগে ফুটবল মাঠেও সামগ্রিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা নবাগত সহকারী কমিশনার (ভূমি) আখতার হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, প্রফেসর আবু বক্কর ছিদ্দিকী, অধ্যক্ষ ইউনুস আলী, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এমএ ফারুক, আব্দুল মজিদ, থানার সেকেন্ড অফিসার এসআই নাজিম উদ্দীন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক শেখ কামাল রেজা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *