রমজাননগরে চুরির ঘটনায় অভিযোগ করায় প্রাণ নাশের হুমকি, থানায় জিডি
রমজাননগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী গ্রামে দোকান ঘরের দরজা ভেঙ্গে চার লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনায় মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, চুরির ঘটনায় টেংরাখালী গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে মো. জমাত আলী ও মো. সুলতান গাজীর ছেলে মো. ছাদেককে আসামি করে পার্শ্বেখালী গ্রামের মো. আ. সোবহান মোল্যার স্ত্রী, চুরিকৃত দোকানের মালিক মোছাম্মদ মনিরা বেগম শ্যামনগর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পরে ছাদেক ও তার ভাই মো. আ. কাদের এবং জমাত মনিরাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করছে।
রোববার বিকাল ৩টার দিকে মনিরার জামাই মো. হোসেন আলীর সাথে বাড়ি যাওয়ার পথে টেংরাখালী কোস্টগার্ড এলাকায় পৌঁছালে আসামিরা মনিরাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মারধর করতে উদ্যত হওয়াসহ মনিরার বাড়িতে অবৈধ্য মালামাল দিয়ে হয়রানি করার হুমকি প্রদর্শন করে। এ বিষয়ে মনিরা শ্যামনগর থানায় সোমবার সাধারণ ডায়েরি করেন। যার নং – ৩৪৭।
এ বিষয়ে মনিরা বলেন, আমার স্বামী ইতোপূর্বে মটর সাইকেল চুরি সিন্ডিগেটের সদস্য ছিল। প্রশাসনের নিকট আত্মসমর্পণের পরে বর্তমানে ভাল হয়ে সংসার পরিচালনার জন্য দোকান পরিচালনা করছে। আমি ও আমার স্বামী মিলে দোকানটি পরিচালনা করতাম। আসামিরা আমার স্বামীকে পূর্বের ন্যায় আবারও তাদের সাথে বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতি করার প্রস্তাব দেন। আমার স্বামী তাতে রাজি না হওয়ায় আমাদের শেষ সম্বল, সংসার পরিচালনার করার একমাত্র মাধ্যম দোকান ঘরের মামলাল চুরি করে আমাদেরকে নিঃস্ব করে দিয়েছে। মনিরা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply