ঢাকাMonday , 8 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরায় জায়গা দখল করাকে কেন্দ্র করে হামলা, আহত ১

admin ঢাকা
আপডেট: 8 April 2019, 21:50

ডেস্ক রিপোর্ট: জায়গা দখল করাকে কেন্দ্র করে শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের কাশেমের স্ত্রী জাহানারা বেগমের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি মারাত্মক আহত হয়েছেন।
জানা যায়, গত রবিবার রাত দশটার দিকে পারিবারিক শত্রুতার জের ধরে স্থানীয় কেনাব মালীর ছেলে আছমোত মালী ও আব্দুস ছালামসহ কয়েকজন জাহানারার বসত ভিটা দখল করতে আসে। এসময় জাহানারা ও তার নাতনী ঘুমিয়ে ছিলো। বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় সে তাদের বাড়িতে প্রবেশে বাধা দিলে তারা জাহানারা ও তার নাতনীকে ধাক্কা মেরে ফেলে দেয়। তাদের কথার উত্তর দিতে থাকলে জাহানারার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় অজ্ঞান হয়ে গেলে স্থানীয় গ্রামবাসী তার নাতনির ডাক চিৎকারে তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর নাকে আঘাতের কারণে প্রচুর রক্ত খনন হয়েছে, চিকিৎসা চলছে দ্রুত সুস্থ হয়ে যাবে। এ ঘটনায় শ্যামনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *