ঢাকাMonday , 8 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা পরিষদ সদস্য মিলিকে হেনস্থা করার প্রতিবাদে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 8 April 2019, 21:46

ডেস্ক রিপোর্ট: অবৈধ স্থাপনা নির্মাণে বাধা দেওয়ায় সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও নারী নেত্রী অ্যাডভোকেট শাহনওয়াজ পারভীন মিলি ও তার স্বামীকে হেনস্থা করায় কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা গণফোরামের আহবায়ক আলি নুর খান বাবুল, জেলা পরিষদ সদস্য অ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, নারী নেত্রী রওশান আরা রুবি, আলেয়া আউব ও মোস্তাফিজুর রহমান।
বক্তারা বলেন, জেলা পরিষদের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করতে বলায় সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুল হক জেলা পরিষদের একজন সদস্যকে লাঞ্ছিত করবেন- এটা মেনে যায় না। বক্তারা অভিলম্বে ভূমিদস্যু আসাদুল হককে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। তা না হলে আসাদুল হকের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *