ডেস্ক রিপোর্ট: শ্যামনগরের ঐতিহ্যবাহী বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) দুপুর ১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্যামনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এই সততা স্টোর উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, সততাকে আদর্শ হিসেবে সামনে রেখে আগামী দিনে সৎ মানুষ হিসেবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। বিদ্যালয়ে প্রধান শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাসের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুজন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. সেলিম খান।
এদিকে, সততা স্টোর উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
