ঢাকাTuesday , 14 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ৬ জুয়াড়িকে জরিমানা

admin ঢাকা
আপডেট: 14 August 2018, 19:06

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে আটক ৬ জুয়াড়িকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত ছয় জুয়াড়ি হলেন- উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ঘুশুড়ি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে রবিউল গাজী, গফফার সরদারের ছেলে রিপন সরদার ও লিটন সরদার, মৃত ওবায়েদ আলী গাজীর ছেলে নুরুজ্জামান গাজী, জয়াখালী গ্রামের মোসলেম মোড়লের ছেলে ইব্রাহিম খলিল, বারী গাজীর ছেলে আব্দুর রহমান। কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মনির হোসেন জনান, মঙ্গলবার সকালে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৬ জনকে আটক করে। পরবর্তীতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ জুয়াড়ির প্রত্যেককে দুই শত টাকা হারে জরিমানা করেন।
এছাড়াও পুলিশ পৃথক অভিযান চালিয়ে জিআর ১১৬/১২ নং মামলার পলাতক আসামি উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের আনছার আলী গাজীর ছেলে আকতার আলীকে গ্রেফতার করে জেলা কারাগারে প্রেরণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *