সাতক্ষীরা পৌরসভায় সাপ্লাই পানির মূল্য অযৌক্তিকভাবে দ্বিগুণ বৃদ্ধির প্রতিবাদ ও পৌর এলাকার সর্বত্র সুপেয় পানি সরবরাহের দাবিতে সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা সরকারি কলেজের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক ফাহিমুল হক কিসলু। বক্তব্য রাখেন, নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য অধ্যক্ষ সুভাষ সরকার, ওসমান গণি, সুধাংশু শেখর সরকার, স্বপন কুমার শীল, নিত্যানন্দ সরকার, মশিউর রহমান পলাশ, রওনক বাসার, ইকবাল লোদী, অ্যাড. ফয়সাল, সাদিয়া পারভীন প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানির বিল অযৌক্তিভাবে দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে। একদিকে সংযোগ থাকা সত্ত্বেও শহরের বহু গ্রাহক পানিই পান না। অন্যদিকে সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানিতে প্রায়ই ময়লা-আবর্জনা ও আয়রনের উপস্থিতি লক্ষ্য করা যায়। পানের অযোগ্য হওয়ায় বহু মানুষ বর্তমানে উচ্চমূল্যে বাজার থেকে পানি কিনে পান করতে বাধ্য হচ্ছেন। বক্তারা অবিলম্বে পৌর এলাকার সর্বত্র সুপেয় পানির সরবরাহ নিশ্চিত এবং মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি
