ডেস্ক রিপোর্ট: এক মুক্তিযোদ্ধার কন্যাকে পিটিয়ে জখম করে হাসপাতালে পাঠিয়েছে তার স্বামী। পাষণ্ড স্বামীর নাম আমিরুল আলম। তিনি তালা উপজেলার হরিহরনগর গ্রামের ফজলুল হকের ছেলে ও র্যাভেন এগ্রো কোম্পানির সাতক্ষীরা এরিয়ার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
মুক্তিযোদ্ধা গফুর গোলদার জানান, ২০১৩ সালে তার মেয়ে দিপ্তির সাথে তালা উপজেলার হরিহরনগর গ্রামের ফজলুল হকের ছেলে আমিরুল আলমের বিয়ে হয়। বিয়ের পর থেকে আমিরুল আলম দিপ্তিকে শারীরিকভাবে নির্যাতন চালিয়ে আসছে। রোববার সকালে অফিসে যাওয়ার আগে দিপ্তিকে ব্যাপক মারপিট করে বাড়ি থেকে বের হয়ে যায় আমিরুল। পরে স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা এসে দিপ্তিকে সদর হাসপাতালে ভর্তি করি। বর্তমানে সে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
তিনি আরও জানান, ইতোপূর্বে কয়েকবার এমন ঘটনা ঘটলেও স্থানীয়দের মাধ্যমে তা মিমাংসা করা হয়। এতেও সে ঠিক না হয়ে আবারও আমার মেয়েকে মারপিট করেছে।
এ ব্যাপারে আইনের আশ্রয় নেওয়া হবে বলে জানান তিনি।
তবে, এ বিষয়ে আমিরুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।
