ঢাকাMonday , 8 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধুলিহরে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

admin ঢাকা
আপডেট: 8 April 2019, 20:42

ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে রফিকুল মোড়ল (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার ধুলিহর এলাকায় বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনায় পড়েন তিনি।
রফিকুল মোড়ল তালা উপজেলার জিয়ালা গ্রামের জাকির আলী মোড়লের ছেলে।
স্থানীয়রা জানান, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামে নতুন করে বৈদ্যুতিক লাইনের কাজ শুরু হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে ঐ লাইনে কাজ করতে যেয়ে বিদ্যুৎ শ্রমিক রফিকুল মোড়ল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে ছিটকে পড়েন। আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালেই তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *