শ্যামনগরের গোবিন্দপুর কলেজিয়েট স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ
কাশিমাড়ী প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী এবং অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকাল ১১টায় স্বেচ্ছাসেবী সংগঠন উপকূলীয় শিক্ষা ও বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও) ও এভারগ্রীণ যুব সংঘের সহযোগিতায় এবং সিডিও ইয়ুথ টিমের শিক্ষা প্রকল্পের আওতায় এই উপকরণ বিতরণ করা হয়। সিডিও ইয়ুথ টিম কাশিমাড়ী ইউনিটের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ গাজী মো. সফিকুল ইসলাম, কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহ-অধ্যাপক মোস্তফা নুর মোহাম্মদ, সিডিও এভারগ্রীণ যুব সংঘের সভাপতি ও কাশিমাড়ী ইউনিটের সভাপতি জিএম হুমায়ুন কবীর হিমু, অর্থ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

Leave a Reply