ঢাকাMonday , 8 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক দালালের অর্থদণ্ড

admin
April 8, 2019 4:27 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদস্যরা অভিযান চালিয়ে শহিদুল আলম নামে এক চিহ্নিত দালালকে আটক করেছে।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
আটক শহিদুল আলম শহরের কাটিয়ার রেজিস্ট্রি অফিস পাড়া এলাকার মৃত বাশারত আলীর ছেলে।
পরে আটক শহিদুলকে দু’হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
দুর্নীতি দমন কমিশনের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ জানান, সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দালাল ছাড়া কাজ হয় না- এমন গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছে দালালদের দৌরাত্ম্যের সত্যতা পায় দুদক। এ সময় শহিদুল আলম নামের এক চিহ্নিত দালালকে আটক করা হয়। পালিয়ে যায় আরও কয়েকজন।
তিনি আরও জানান, পরে আটক শহিদুলকে ভাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আকরামুল ইসলাম তাকে তাকে দু’হাজার টাকা অর্থদণ্ড দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।