ঢাকাSunday , 7 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে মহিলা দলের প্রতীকী অনশন কর্মসূচি পালন

admin ঢাকা
আপডেট: 7 April 2019, 22:27

যশোর প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যশোরে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে জেলা জাতীয়তাবাদী মহিলা দল।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের লালদিঘীপাড়স্থ বিএনপির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত প্রতীকী অনশন কর্মসূচিতে জেলা মহিলা দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা প্রমুখ।
বক্তারা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য দলের সকলকে ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলন গড়ে তোলার আহবান জানান। পরে নেতাকর্মীদের জুস খাইয়ে অনশন কর্মসূচির সমাপ্তি ঘটান প্রধান অতিথি নার্গিস বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *