ঢাকাSunday , 7 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে এনজিও কর্মকর্তার বাসায় চুরি

admin ঢাকা
আপডেট: 7 April 2019, 22:15

যশোর প্রতিনিধি: যশোরে জাগরণী চক্রের কর্মকর্তা কাজী মাজেদ নওয়াজের বাসায় দুধর্ষ চুরি হয়েছে। এ সময় চোরেরা নগদ ৬৫ হাজার টাকা, ২০ ভরি সোনার গয়না, ল্যাপটপ, ক্যামেরাসহ মূল্যবান মালমাল নিয়ে গেছে।
শনিবার দিবাগত রাতের কোনো এক সময় যশোর শহরের জেল রোড এলাকায় মজিবর রহমানের চার তলা বাড়ির নিচের তলায় এ চুরির ঘটনা ঘটে। কাজী মাজেদ নওয়াজের ভাই কাজী শাহেদ নওয়াজ বলেন, গত শুক্রবার মাজেদ নেওয়াজ পরিবার নিয়ে ভারতে যান। এখনো তিনি ভারতে আছেন। রবিবার দেশে ফিরে আসার কথা। এরই মধ্যে চুরির ঘটনাটি ঘটলো।
মা নুরুনাহার বলেন, ছেলের বাসায় থাকা নগদ ৬৫ হাজার টাকা, ২০ ভরি সোনার গয়না, একটি ল্যাপটপ, একটি ক্যামেরা ও বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে চোরেরা।
কোতয়ালী থানার অফিসার সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *