ঢাকাSunday , 7 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা ভূমিহীন সমিতির সমাবেশ

admin
April 7, 2019 9:31 pm
Link Copied!

লাবসায় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৪টায় লাবসা ইউনিয়নের মাগুরা ফুলবাড়ি ফুটবল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইনতাজ আলী মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ভূমিহীন সমিতির কার্যকরি সভাপতি গোলাম রসুল রাসেল।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার নজরুল ইসলাম, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম রনি, মফিজুর রহমান মফিজ, রবিউল ইসলাম, জি.এম রেজাউল করিম রেজা, শেখ হাফিজুর রহমান, শেখ আজিজুর রহমান সেলিম, মমিন হাওলাদার, মহিলা নেত্রী নাজমা আক্তার নদী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, থানাঘাটা প্রাণসায়ের খালের মুখ হতে বেতনা নদীর সংযোগ পর্যন্ত দুইধারে বসবাসরত ভূমিহীনদের উচ্ছেদের পায়তারা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু জেলা ভূমিহীন সমিতি থাকতে সেটা হতে দেওয়া হবে না। যদি কোন ভূমিহীনকে উচ্ছেদ করা হয় তবে আগে তার পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তা না হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়া বিভিন্ন সরকারি অফিসের দুর্নীতিবাজ ঘুষখোরদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণা দেন নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।