ঢাকাSunday , 7 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

admin
April 7, 2019 9:21 pm
Link Copied!

এস এম নাহিদ হাসান: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হলে আল্লাহ’র রহমতে আমরা দীর্ঘায়ু পাবো। স্বাস্থ্য সচেতন মানুষই সফলতার দ্বার প্রান্তে অবস্থান করেন। আল্লাহ’র রহমতে আমাদের দেশে নারী পুরুষের গড় আয়ু বেড়েছে। পুরুষের গড় আয়ু বেড়ে ৭২ বছর আর নারীর গড় আয়ু বেড়ে সাড়ে ৭২ বছর হয়েছে। তাই আমাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে যেন আমাদের গড় আয়ু বৃদ্ধি পায়। জননেত্রী শেখ হাসিনার বয়স ৭২ বছর। এই বয়সে তিনি নিজের দক্ষতার প্রমাণ রেখে দেশের সব খাতগুলো সমানভাবে উন্নয়নের কাজ করে চলেছেন। এর মধ্যে স্বাস্থ্য খাত একটি। জননেত্রী শেখ হাসিনার সেরা অবিষ্কার কমিউনিটি ক্লিনিক। দেশের সকল স্তরের মানুষের দোর গোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জননেত্রী কমিউনিটি ক্লিনিক তৈরি করেছেন।
‘সমতা ও সংহতি নির্ভর, সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রোববার (৭ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিস প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য বিভাগ এই সভার আয়োজন করে।
সিভিল সার্জন ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় এমপি রবি আরও বলেন, আগে সেবা নিতে কষ্ট করে শহরে আসতে হতো। এখন বাড়িতে বসেই স্বাস্থ্যসেবা পাওয়া যাচ্ছে। এ খাতের আরো উন্নতির জন্য সরকার কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে এর সাথে সংশ্লিষ্ট সকল পর্যায়ের মানুষকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তাহলে আমাদের নেত্রীর স্বপ্ন বাস্তবায়ন হবে।
সিভিল সাজর্ন অফিসের স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহিনুর খাতুনের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক রফিকুল ইসলাম, সদর হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা. কানিজ ফাতেমা, ডা. মো. আবুল হোসেন, ডা. জয়ন্ত সরকার, সাতক্ষীরা নার্সিং ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ মন্জু রাণী দেবনাথ, ব্র্যাক প্রতিনিধি মো. রেজাউল করিম খান, সুশীলন এনজিও’র সিনিয়র প্রোগ্রাম অফিসার জি.এম মনিরুজ্জামান, ডিআরআর এর জেলা ম্যানেজার আবুল হোসেন প্রমুখ।
এর আগে সকাল ৯টায় দিবসটি উপলক্ষ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহবুবুর রহমান ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তারের উপস্থিতিতে একটি বণার্ঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে বের হয়ে সিভিল সাজর্নের অফিসের সামনে গিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।