ঢাকাSunday , 7 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে বাসন্তী পূজা মন্দিরের ৮টি প্রতিমা ভাঙচুর!

admin ঢাকা
আপডেট: 7 April 2019, 21:19

মো. আব্বাস উদ্দীন, মণিরামপুর: যশোরের মণিরামপুরে হেলাঞ্চী বাজার বাসন্তী পূজা মন্দিরের আটটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে উপজেলার হেলাঞ্চী বাজার বাসন্তী পূজা মন্দিরের কার্তিক, গণেশ, স্বরস্বতী, লক্ষী, দূর্গা, মহিশাসুর, মহিষ ও সিংহ প্রতীমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রত্যেকটি মূর্তির হাত ও মাথা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। হেলাঞ্চী বাজার বাসন্তী পূজা মন্দিরের সাধারণ সম্পাদক রনজিত কুমার দাস বলেন, মন্দিরে আগামী বৃহস্পতিবার থেকে ৫ দিনব্যাপী বাসন্তী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরি করে পূজার আয়োজন চলছিলো। কিন্তু হঠাৎ এই ঘটনা ঘটলো।
মন্দিরের সভাপতি কার্তিক চন্দ্র দাস বলেন, পূর্ব পুরুষ থেকে জেনে আসছি মন্দিরে অন্তত এক-দেড়শ বছর ধরে শান্তি ও সম্প্রতির মধ্য দিয়ে পূজা-পার্বণ হয়ে আসছে। এ ধরনের কোন ন্যাক্কারজনক ঘটনা ইতোপূর্বে ঘটেনি। স্থানীয় খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম জিন্নাহ বলেন, খুবই দুঃখ জনক ঘটনা। এ ঘটনা যারাই করুক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *