ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে
ভারতীয় চাপাতা, সেন্ডেল, জুতা, থ্রিপিস, হারমনি সাবান, মিনি শ্যাম্পু এবং ভারতীয় বেবী মিল্ক জব্দ করেছে। রোববার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শনিবার রাতে মাদরা বিওপি’র সদস্যরা ভাদিয়ালী এলাকা থেকে ১২ হাজার টাকা মূলের ৪০ কেজি ভারতীয় চা পাতা, ২০ হাজার একশ টাকা মূল্যের ৬৭ জোড় ভারতীয় সেন্ডেল এবং ৬শ টাকা মূল্যের ০২ জোড়া ভারতীয় জুতা, হিজলদী বিওপি’র সদস্যরা বড়ালী মাঠ এলাকা থেকে এক লক্ষ টাকা মূল্যের ৫০টি ভারতীয় থ্রিপিস, ভোমরা বিওপি’র সদস্যরা লক্ষীদাড়ী পাকা রাস্তার উপর থেকে ৫ হাজার একশত বাষট্টি টাকা মূল্যের ৭৯টি ভারতীয় হারমনি সাবান, ১০৮০টি মিনি প্যাক শ্যাম্পু এবং ০১ প্যাক ভারতীয় বেবী মিল্ক জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য ১ লক্ষ ৩৭ হাজার আটশ বাষট্টি টাকা।
