এবার প্রেসক্লাবকে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানালো জেলা আ’লীগ: কার্যনির্বাহী কমিটির সভায় নির্বাচনোত্তর সহিংসতা তদন্তে ৪টি কমিটি গঠন
শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা রেড ক্রিসেন্ট ইউনিট মিলনায়তনে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি এমপি, এ.কে ফজলুল হক, আবুল খায়ের সরদার, অ্যাডভোকেট এস.এম হায়দার, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, অ্যাডভোকেট ওসমান গনি, সরদার মুজিব, সৈয়দ হায়দার আলি তোতা, অ্যাডভোকেট আজহারুল ইসলাম, শেখ হারুন-উর রশিদ, শেখ নুরুল হক, শহিদুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, আব্দুল গনি, আসাদুজ্জামান বাবু, জে.এম ফাত্তাহ, আসাদুল হক, ইঞ্জিনিয়র শেখ মুজিবুর রহমান, এস.এম শওকত হোসেন, শেখ নুরুল ইসলাম, মো. আবু সায়ীদ, মুজিবর রহমান (দেবহাটা), শাহাজাহান আলি, অ্যাডভোকেট শহিদুল ইসলাম পিন্টু, মনিরুজ্জামান মনি, ঘোষ সনৎ কুমার, শাহাদাৎ হোসেন, আমিনুল ইসলাম লাল্টু, সাইদ মেহেদী, আতাউল হক দোলন, অ্যাডভোকেট আব্দুল লতিফ, এম.এ হামিদ, রফিকুল ইসলাম, আসাদুজ্জামান অসলে, মীর মোশারফ হোসেন মন্টু, অ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টু, বিশ্বজিত সাধু, কহিনুর ইসলাম ও অসীম কুমার মৃধা প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় ২০ মার্চ দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিতিকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে প্রেসক্লাব কর্তৃপক্ষ অবাঞ্ছিত ঘোষণা করার ঘটনায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জ্ঞাপন করেন। একই সাথে প্রেসক্লাব কর্তৃপক্ষকে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায় জেলা আওয়ামী লীগ।
এছাড়া সভায় ২৪ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনোত্তর সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তালা-কলারোয়া, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলায় ৪টি তদন্ত কমিটি গঠন করা হয়। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply