তালাকের সাক্ষীরা বললেন, তারা কিছুই জানেন না
শ্যামনগর প্রতিনিধি: ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর কালিগঞ্জ উপজেলার তারালী গ্রামের মো. সেলিম সরদারের ছেলে মো. ইকরামুজ্জামান সরদার তার স্ত্রী মোছা. মনিরাকে তালাক দিয়েছেন বলে অ্যাফিডেভিটের মাধ্যমে যে ঘোষণা দিয়েছেন তাতে জালিয়াতির অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ তুলেছেন স্বয়ং অ্যাফিডেভিটের সাক্ষীরা।
ওই অ্যাফিডেভিটের সাক্ষী শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের মৃত মহাত আলী দফাদারের ছেলে মো. আ. আলীম ও মো. আমিনুরের দাবি, তারা তালাক সম্পর্কে কিছুই জানি না। এই জালিয়াতির সাক্ষী থেকে তারা মুক্তি চান।

Leave a Reply