ঢাকাSaturday , 6 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 6 April 2019, 21:44

সমীর রায়, আশাশুনি: ‘ক্রীড়ায় বিশ্ব সম্প্রীতি, বাংলাদেশের অগ্রগতি’ স্লোগানকে সামনে রেখে আশাশুনিতে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) পাপিয়া আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা সেলিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, উপজেলা শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি আনিছুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দেশের যুবসমাজকে মাদকের ছোবল থেকে মুক্ত করতে হলে তাদের আবার খেলার মাঠে ফিরিয়ে নিতে হবে। গ্রামাঞ্চলেও লুকিয়ে আছে মোস্তাফিজ ও সৌম্য সরকারের মত প্রতিভাবান খেলোয়াড়রা। স্কুল পর্যায়ে খেলার উপর গুরুত্ব দিতে হবে। তাহলে আমাদের ছেলেরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ পেয়ে দেশের মুখ উজ্বল করবে। এর আগে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *