দেবহাটা উপজেলা পরিষদের সভায় কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দিলেন ডা. রুহুল হক
মীর খায়রুল আলম, দেবহাটা: দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক ডিজিটাল বাংলাদেশ গড়তে উপজেলার কর্মকর্তাদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা যা বলেন, তা মন থেকে বলেন। কেবলমাত্র তিনিই ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর। শেখ হাসিনার উন্নয়নের ধারায় দেশের মানুষকে বিনামূল্যে চাল, ডাল, খাদ্য শস্যসহ বিভিন্ন ভাতা প্রদান করা হচ্ছে। আপনারা ভেবে দেখেন কোন সরকারের আমলে মানুষ এতো সেবা একসাথে পেয়েছে কি না। তিনি দেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেন।
তিনি আরো বলেন, আপনারা ভাববেন না যে পাঁচটা বাজলে আপনাদের অফিস শেষ। দেশের স্বার্থে আপনাদেরও কাজ করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে। এ সময় তিনি স্বাস্থ্য বিভাগের প্রতিটি ক্লিনিকে পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা চালু করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ও সমস্যা সমাধানের নির্দেশ দেন। তিনি দেবহাটার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করে অফিসার ইনচার্জ ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।
শনিবার (৬ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি। উপস্থিত ছিলেন, দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল মৈত্র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, কুলিয়া ইউপি চেয়ারম্যান এমাদুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন।
আরো উপস্থিত ছিলেন মৎস্য অফিসার বদরুজ্জামান, কৃষি কর্মকর্তা জসীম উদ্দীন, প্রাণিসম্পদ অফিসার ডা. বিষ্ণুপদ বিশ্বাস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, প্রকৌশলী মোমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, মহিলা বিষায়ক কর্মকর্তা নাজমুন নাহার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে বাপ্পা প্রমুখ।

Leave a Reply