ঢাকাSaturday , 6 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় সার ও বীজ বিতরণকালে ডা. রুহুল হক: শেখ হাসিনার প্রচেষ্টায় কৃষকদের উন্নয়ন হয়েছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে

admin
April 6, 2019 9:26 pm
Link Copied!

মীর খায়রুল আলম ও এমএ মামুন, দেবহাটা: দেবহাটায় আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণকালে সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আ.ফ.ম রুহুল হক বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রচেষ্টায় কৃষদের উন্নয়ন ঘটেছে। আর কৃষকের উন্নয়ন ঘটেছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। আগের মতো কৃষকদের সার, বীজের জন্য কোথাও লাইনে দাঁড়াতে হয় না। বিদ্যুতের জন্য রাত জেগে কৃষকদের অপেক্ষা করতে হয় না। কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য কৃষি অফিসারগণ ফসলের ক্ষেতে যেয়ে সেবা দিয়ে থাকেন। এমনকি অনলাইনের মাধ্যমে কৃষকরা ফসলের ক্ষেতের সমস্যার সমাধান পাচ্ছেন। শুধু কৃষিতে নয় দেশে চিকিৎসা, বিদ্যুৎ, যোগাযোগ, মৎস্য, শিক্ষাসহ সব ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে।
শনিবার (৬ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জসীম উদ্দীনের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৎস্য অফিসার বদরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে বাপ্পা, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজাহান আলী, উপ-সহকারি কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আলী, জিএম আল মামুন, আহম্মদ সাঈদ, ইব্রাহিম খলিল, জাহিদুর রহমান, আফজাল হোসেন, মনিরুল ইসলাম, আলাউর রহমান প্রমুখ।
এ সময় পাঁচটি ইউনিয়নের ২৫০ জন কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি ধানের বীজ, ১৫ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।