আশাশুনি বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কমিটি গঠন: সভাপতি এ.কে আজাদ, সম্পাদক মিজান, সাংগঠনিক সম্পাদক ভুট্ট
আশাশুনি প্রতিনিধি: অসাম্প্রদায়িক বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণমানুষের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ তথা বাহাত্তরের সংবিধানকে ধারণ করার প্রয়াসে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আশাশুনি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে আশাশুনি কমিটির অনুমোদন দেন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আল মাহমুদ পলাশ ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। কমিটিতে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে সভাপতি, প্রভাষক মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক এবং প্রভাষক জাকির হোসেন ভুট্টকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। ৩৫ সদস্য বিশিষ্ট এই কমিটির মেয়াদ ৩ বছর।

Leave a Reply