ঢাকাSaturday , 6 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে প্রায় ৯ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ

admin
April 6, 2019 8:58 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ লক্ষ ৯৬ হাজার দুইশ টাকা ভারতীয় জুতা, সেন্ডেল, তালা, শুটকি, চা পাতা ও গাড়ির বিয়ারিংসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে।
শনিবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার রাতে ভোমরা বিওপি’র সদস্যরা ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭ হাজার টাকা মূল্যের ৪০ জোড়া জুতা ও সেন্ডেল এবং তালা জব্দ করে ।
এদিকে, একই দিন ঘোনা বিওপি’র সদস্যরা খান পুকুর রোড এলাকা থেকে এক লক্ষ টাকা মূল্যের ভারতীয় শুটকি ও সেন্ডেল, এবং মাদরা বিওপি’র সদস্যরা ভাদিয়ালী এলাকা থেকে ৯৬ হাজার টাকা মূল্যের ২৪০ কেজি চা পাতা জব্দ করে।
অন্যদিকে, শনিবার সকালে কুশখালী বিওপি’র সদস্যরা কুশখালী মাঠ এলাকা থেকে ২৩ হাজার দুইশ টাকা মূল্যের ৫৮ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে। একইদিন কাকডাংগা বিওপি’র সদস্যরা গাড়াখালী এলাকা থেকে ছয় লক্ষ ষাট হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় গাড়ির বিয়ারিং জব্দ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।