ডা. রুহুল হকের সাথে কালিগঞ্জের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর সৌজন্য সাক্ষাত
কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা- ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কালিগঞ্জ উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।
শুক্রবার (৫ এপ্রিল) রাত ১০টায় নলতাস্থ বাসভবনে গিয়ে তিনি ডা. রুহুল হকের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় তার সাথে ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা নরীম আলী, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার অমল বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল মামুন সরদার, সখিপুর সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক শামসুল হুদা কবির খোকন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হাবিব ফেরদাউস শিমুল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজু প্রমুখ।

Leave a Reply