ডেস্ক রিপোর্ট: কুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তালুকদার আবু হাসানাতকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকাল ১১টায় বাংলাদেশ ভূমি অফিস কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার কার্যালয়ে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল বারি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা মনিরুজ্জামান, অর্থ সম্পাদক বাসারাত হোসেন, সাবেক সভাপতি গোলাম মোস্তফা, মোখলেছুর রহমান, সদস্য আব্দুস সবুর, লিয়াকত হোসেন, খান রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, আবু সুফিয়ান, কান্তিলাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের সদস্য আব্দুল মুজিদ।
বক্তারা বলেন, তালুকদার আবু হাসানাত দীর্ঘদিন অত্যন্ত সুনামের সাথে জেলার বিভিন্ন ইউনিয়নের কাজ করেছেন। আজ তিনি চাকুরি থেকে অবসর নিচ্ছেন। তিনি কর্মজীবনে আমাদের যে আদর্শ দেখিয়ে গেছেন। তা আগামী প্রজন্ম শ্রদ্ধাভরে স্মরণ করবে।
