ঢাকাSaturday , 6 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিকড়িতে ওয়াজ মাহফিলে কটুক্তিকারী আবুল হাসান দোহারীকে গ্রেফতারের দাবি

admin ঢাকা
আপডেট: 6 April 2019, 20:52

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের শিকড়ি গ্রামে ওয়াজ মাহফিলে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে কটুক্তি, বাজে মন্তব্য এবং কুখ্যাত রাজাকার জামায়াত নেতা খালেক মন্ডলের যুদ্ধাপরাধ মামলার সাক্ষীদের হুমকি-ধামকি দেওয়ায় থানায় জিডি করা হয়েছে।
বৃহস্পতিবার ওই ওয়াজ মাহফিলের বক্তা মাওলানা মো. আবুল হাসান দোহারীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন জামায়াত নেতা খালেক মন্ডলের যুদ্ধাপরাধ মামলার প্রধান সাক্ষী বৈকারী ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান অসলে।
ডায়েরি সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল সাতক্ষীরা জেলার তালা উপজেলার আটুলিয়া ইউনিয়নের দোহার গ্রামের মো. আলফাজ সরদারের ছেলে ইসলামী জলসার বক্তা মাওলানা মো. আবুল হাসান দোহারী কুশখালী ইউনিয়নের শিকড়ি গ্রামের ওয়াজ মাহফিলে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে কটুক্তি, বাজে মন্তব্য ও গালিগালাজ করেন। এছাড়াও ওয়াজ মাহফিলে তিনি তার বক্তব্যে বলেন, যারা জামায়াত ইসলামীকে নিয়ে ষড়যন্ত্র করে- মাওলানা খালেক মন্ডলের মত ভাল মানুষের বিরুদ্ধে যারা যুদ্ধাপরাধী মামলা করেছেন ও সাক্ষী দিচ্ছেন তারা ইসলামের শত্রু এবং তারা সমাজের বিষ। এদেরকে খুব শীঘ্রই বাংলাদেশ থেকে তাড়ানো হবে। এছাড়াও ইসলামী জলসার বক্তা মাওলানা মো. আবুল হাসান দোহারী সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে মৌলবাদী জঙ্গি সন্ত্রাসীদের উৎসাহিত করেন বলেও অভিযোগ রয়েছে।
এতে মাওলানা মো. আবুল হাসান দোহারীকে দ্রুত গ্রেফতার পূর্বক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *