ঢাকাFriday , 5 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুন্সিগঞ্জের পার্শ্বেখালীতে দোকান ভেঙে চার লক্ষাধিক টাকার মালামাল চুরি

admin ঢাকা
আপডেট: 5 April 2019, 21:15

রমজাননগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী (যতীন্দ্রনগর) এলাকার আপন টেলিকম ও মুদি দোকানের দরজা ভেঙে চার লক্ষাধিক টাকার মামলামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকানের মালিক পার্শ্বেখালী গ্রামের মো. আ. সোবহান মোল্যার স্ত্রী মোছা. মনিরা বেগম দুইজনকে আসামি করে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে টেংরাখালী গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে মো. জমাত আলী ও মো. সুলতান গাজীর ছেলে মো. ছাদেক মনিরার দোকানে উপস্থিত হয়ে দরজার খিল উল্টিয়ে দোকান ঘরে প্রবেশ করে। এসময় একটি টিনের বাক্সের মধ্য থাকা মনিরার স্বামীর জাতীয় পরিচয় পত্র, মনিরার নিজ জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড, পাসপোর্ট, স্বর্ণের অলংকার, পাওনাদারদের নিকট থেকে নেওয়া বাইশটি স্বাক্ষরিত নন জুডিশিয়াল স্ট্যাম্প, অগ্রণী ব্যাংক ভেটখালী শাখার চেক বই, পয়ষট্টি হাজার টাকাসহ টিনের বাক্স নিয়ে যাওয়ার সময় দোকান ঘরের সাথে থাকা ঘরে ঘুমন্ত মনিরার ঘুম ভেঙে যায়। তড়িঘড়ি করে সে মোবাইলে লাইট জ্বালিয়ে জমাত ও সাদেককে চিনতে পারে। এ সময় জমাত ও সাদেক দ্রুত পালিয়ে যায়। এ সময় মনিরা চিৎকার করতে থাকলে পার্শ্ববর্তী জামাল হোসেন, আব্দুর রশিদ, শুকুর আলীসহ এলাকার লোকজন ঘটনাস্থলে হাজির হন।
মনিরা অভিযোগে আরও উল্লেখ করেন, জমাত হোসেন ও সাদেক টেংরাখালী ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টুর লোক। ইউপি সদস্য লাল্টু পূর্ব শত্রুতার জের ধরে তার লোক দিয়ে এ চুরির ঘটনা ঘটাতে পারে।
এ ঘটনার তদন্ত অফিসার এসআই আহাম্মাদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *