ঢাকাFriday , 5 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে কালী পূজা উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

admin ঢাকা
আপডেট: 5 April 2019, 21:06

এসএম শরীফ, বড়দল: আশাশুনির বড়দল ইউনিয়নের জামালনগর গ্রামে কালীপূজা উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ৮টায় জামালনগর পূজা উদযাপন কমিটির আয়োজনে মন্দির চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বুদ্ধদেব দাস বুধুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সমাজসেবক জগদীশ চন্দ্র সানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা এলিন সানা, সমিরন মন্ডল, রাজু, হাফিজা খাতুন তমা প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বে সুপরিচিত। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশ সেবায় এগিয়ে যেতে হবে।
আলোচনা সভা শেষে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *