ঢাকাFriday , 5 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাম্পাফুলে তিন দিনব্যাপী পদাবলী কীর্ত্তণ ও কালীপূজা সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 5 April 2019, 21:04

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের সাঁইহাটি সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে (কুন্ডুপাড়া) তিন দিনব্যাপী সার্বজনীন পদাবলী কীর্ত্তণ ১৪২৫ সম্পন্ন হয়েছে।
সাঁইহাটি সার্বজনীন পদাবলী কীর্ত্তণ কমিটির সাংগঠনিক সম্পাদক অসিত কুন্ডু জানান, তৃতীয় বার্ষিক সার্বজনীন এই অনুষ্ঠান গত ২ এপ্রিল মঙ্গলবার কালীপূজার মধ্যদিয়ে শুরু হয়। ৩ এপ্রিল বুধবার সন্ধ্যায় আরতী ও প্রসাদ বিতরণ করা হয়। ৪ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে রাত ১২টা পর্যন্ত পদাবলী কীর্ত্তণ পরিবেশ করেন যশোরের লেবুগাতির রাধা গোবিন্দ সম্প্রদায়ের কীর্ত্তণীয়া সুবোধ মোহন দাস এবং পাইকগাছার কাটিপাড়ার জগন্নাথ লীলাকীর্ত্তণ সম্প্রদায়ের কীর্ত্তণীয়া আকিঞ্চন দাশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাঁইহাটি সার্বজনীন পদাবলী কীর্ত্তণ কমিটির সভাপতি সুকুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব অসিত সেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহম্মেদ সোহাগ, চাম্পাফুল ইউপির সংরক্ষিত মহিলা সদস্য রাধা রাণী অধিকারী ও শ্যামলী রাণী সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *