ঢাকাFriday , 5 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের পিতার দোয়া অনুষ্ঠান

admin
April 5, 2019 9:03 pm
Link Copied!

নলতা প্রতিনিধি: কালিগঞ্জের নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানের পিতা সমাজসেবক করিম বক্স পাড়ের রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) বাদ আসর কাজলা হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠানে সাতক্ষীরা-৩ আসনের এমপি, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ, কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবর রহমান, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, সহ-সভাপতি আব্দুল্লাহ মোড়ল, সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ইউনুছ, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন নলতা শাহী জামে মসজিদের খতিব মাওলনা আবু সাঈদ।
প্রসঙ্গত, করিম বক্স পাড় মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।