ঢাকাFriday , 5 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জোর পূর্বক জমি দখলের চেষ্টায় ফসলি গাছ কেটে সাবাড় করার অভিযোগ, থানায় এজাহার দাখিল

admin ঢাকা
আপডেট: 5 April 2019, 20:51

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ভোগ দখলকৃত সম্পত্তি জোরপূর্বক দখল করে নেওয়ার পায়তার করছে জামায়াত-শিবির কর্মীরা। শুধু ভোগ দখল নয়, তারা জমিতে ডুকে ফসলাদিসহ বিভিন্ন গাছ কেটে সাবাড় করে দিয়েছে। শুক্রবার বিকালে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জমির মালিক প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় এজাহার দাখিল করেছেন।
জমির মালিক ভালুকাচাঁদপুর গ্রামের আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে সাইদুর রহমান ওরফে বাবলু চৌধুরী জানান, সাতক্ষীরা মৌজার ৯৯নং জেএল, ১৩৪৪ নং খতিয়ানের ১০০৫ দাগে তার ১২.৫০ শতক জমি আছে। তিনি ওই জমি দীর্ঘদিন ভোগ দখল করে আসছেন। ওই জমিতে লোলুপ দৃষ্টি পড়ে ধুলিহর বড়দল গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে এনামুল হক খোকন, এনামুল হক ও ফজলুল হকের। তার সবাই জামায়াত-শিবির রাজনীতির সাথে জড়িত।
শুক্রবার তারা জমিতে প্রবেশ করে ২০টি সুপারি গাছ, ৫টি নারিকেল গাছ, ২টি বেল গাছসহ প্রায় দুই লক্ষ টাকার গাছ কেটে নিয়ে যায়। বাঁধা দিতে গেলে তার আত্মীয় মোস্তাফিজুর রহমানকে খুন জখম করার হুমকি দেয়। জামায়াতের সন্ত্রাসীদের হাত থেকে ভোগ দখলকৃত সম্পত্তি ফিরে পাওয়ার জন্য তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *