ধুলিহরের বড়দল-দামারপোতা রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন, কমবে দুর্ভোগ
ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বড়দল-দামারপোতা ওয়াপদা অভিমুখে রাস্তা পাকাকরণ কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাবু সানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ফজলুর রহমান মোল্যা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আশরাফুজ্জামান খোকন, এম.এ ওয়াহাব, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিশ^াস এন্টারপ্রাইজের বিএম সামছুল হক, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য আনিছরি রহমান, ওয়ার্ড আওয়ামী রীগের সভাপতি আমিনুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, এলজিইডি’র বাস্তবায়নে ১ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ে বড়দল-দামারপোতা ওয়াপদা অভিমুখে ১৮০০ মিটার রাস্তা পাকা করা হচ্ছে।

Leave a Reply