ঢাকাFriday , 5 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জয় বাংলা বাঙালি জাতির চেতনা ও স্বাধীনতার স্লোগান: এমপি রবি

admin
April 5, 2019 8:26 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিন উপলক্ষ্যে পবিত্র কোরআন, হামদ্-নাত ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকালে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হলরুমে প্রতিষ্ঠানটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা গর্ভনিং বডির সহ-সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় এমপি রবি বলেন, আগে মাদ্রাসায় জয় বাংলা স্লোগান দেওয়া হতো না। জয় বাংলা বাঙালি জাতির চেতনা ও স্বাধীনতার স্লোগান। জামাত-বিএনপি ক্ষমতায় থাকাকালে মাদ্রাসার উন্নয়নে কোন কাজ করেনি। মাদ্রাসার উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার। আপনারা দেশ ও জনগণের কল্যাণে ইমানদারীর সাথে কাজ করুন এবং ইমানী পরীক্ষা দেন, তাহলে দেশ এগিয়ে যাবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান, মুফতি আক্তারুজ্জামান, সৈয়দ নাজমুল হক বকুল প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিবস উপলক্ষ্যে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার গর্ভনিং বডির সদস্য ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আলিয়া কামিল মাদ্রাসার প্রভাষক ইউনুচ আলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।