ঢাকাThursday , 4 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে নাগরিক আন্দোলন মঞ্চের মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 4 April 2019, 22:41

সাতক্ষীরা পৌরসভায় সাপ্লাই পানির মূল্য অযৌক্তিকভাবে দ্বিগুণ বৃদ্ধির প্রতিবাদ ও পৌর এলাকার সর্বত্র সুপেয় পানি সরবরাহের দাবিতে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের সাথে মতবিনিময় করেছে নাগরিক আন্দোলন মঞ্চের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকেল ৫টায় চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক অ্যাড. ফাহিমুল হক কিসলু, নিত্যানন্দ সরকার, প্রকৌশলী আবেদুর রহমান, সুশাংশু শেখর সরকার প্রমুখ।
সভায় সাতক্ষীরা পৌরসভায় সাপ্লাই পানির মূল্য অযৌক্তিকভাবে দ্বিগুণ বৃদ্ধি, ময়লাযুক্ত পানি সরবরাহের প্রতিবাদ ও পৌর এলাকার সর্বত্র সুপেয় পানি সরবারহের বিষয়ে আলোচনা হয়। এসময় নাগরিক আন্দোলন মঞ্চের দাবিকে সমর্থন জানান সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।
এদিকে, একই দিন সন্ধ্যায় হাটের মোড়, কুখরালী আমতলা মোড়, বাঙালের মোড়সহ শহরের বিভিন্ন স্থানে প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক ফাহিমুল হক কিসলু। বক্তব্য রাখেন, নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য ওসমান গণি, সুধাংশু শেখর সরকার, ওবায়েদুস সুলতান বাবলু, স্বপন কুমার শীল, মশিউর রহমান পলাশ, আমির হোসেন খান চৌধুরি, রাশেদুজ্জামান রাশি, বীর মুক্তিযোদ্ধা মহসীন আলী, রওনক বাসার, ইকবাল লোদী, অ্যাড. ফয়সাল, সাদিয়া পারভীন, প্রণয় সরকার, কিংসুখ, সাকিব প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানির বিল অযৌক্তিভাবে দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে। একদিকে সংযোগ থাকা সত্ত্বেও শহরের বহু গ্রাহক পানিই পান না। অন্যদিকে সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানিতে প্রায়ই ময়লা-আবর্জনা ও আয়রণের উপস্থিতি লক্ষ্য করা যায়। পানের অযোগ্য হওয়ায় বহু মানুষ বর্তমানে উচ্চমূল্যে বাজার থেকে পানি কিনে পান করতে বাধ্য হচ্ছেন। বক্তারা অবিলম্বে পৌর এলাকার সর্বত্র সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *