ঢাকাThursday , 4 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে র‌্যাবের অভিযানে ভারতীয় চা পাতাসহ আটক ২

admin ঢাকা
আপডেট: 4 April 2019, 21:59

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় চা পাতাসহ ২ চোরাকারবারীকে আটক করেছে। আটককৃতরা হলেন- মণিরামপুর উপজেলার বালিধা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আজিজ গাজী (৩০) ও কলারোয়া উপজেলার ইমাম হোসেনের পুত্র আব্দুর রাজ্জাক (২৫)। তাদের বিরুদ্ধে মণিরামপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতে চালান দেয়া হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার মো. ছুরোত আলমের নেতৃত্বে গত বুধবার বিকেলে উপজেলার মশিয়াহাটি-হেলারঘাট ব্রিজের উপর অভিযান চালানো হয়। এসময় নছিমন ভর্তি ৪০৫ প্যাকেট ভারতীয় চা পাতা এবং ২টি মোবাইল সেট ও নগদ ২৫ হাজার ৮’শ টাকাসহ তাদেরকে হাতে-নাতে আটক করা হয়। এরপর আটক মালামালসহ তাদেরকে মণিরামপুর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *