ঢাকাThursday , 4 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোর আইসিটি পার্কসহ ৬৫টি ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ত্রুটি

admin ঢাকা
আপডেট: 4 April 2019, 21:57

যশোর প্রতিনিধি: শেখ হাসিনা সফটওয়ার আইসিটি পার্কে অগ্নিনির্বাপণের ব্যবস্থায় ত্রুটি চিহ্নিত হয়েছে। এছাড়া যশোরো ৬৫টি প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ত্রুটি রয়েছে। এই মুহূর্তে এসব ভবনে অগ্নিকা- ঘটলে ব্যাপক ক্ষয়-ক্ষতি হবে।
বনানী টাওয়ারে অগ্নিকা-ের পর যশোর ফায়ার সার্ভিস মাসব্যাপী অভিযান শুরু করেছে। তারা অভিযানের প্রথম দিন ৫টি বহুতল ভবনে অগ্নিকা-ের প্রতিরোধ ব্যবস্থাপনা পরিদর্শন ও তথ্য সংগ্রহ করেছে। এদিন হাইটেক অথোরিটির বহুতল ভবন শেখ হাসিনা সফটওয়ার পার্কে গিয়ে অগ্নিনির্বাপণের সকল সরঞ্জাম দেখতে পেলেও তা অচল অবস্থায় পাওয়া গেছে। এছাড়া ফ্লোরে ফ্লোরে ফায়ার এক্সটিংগুইশারগুলো অকেজো অবস্থায় রয়েছে।
এছাড়া শহরের নোভা মেডিকেল ও হোটেল হাসান ইন্টারন্যাশনালের ভবনে অগ্নিনির্বাপণের দুর্বল ব্যবস্থার প্রমাণ পাওয়া গেছে। এসময় তাদেরকে দ্রুত অগ্নিনির্বাপণ ব্যবস্থা সচল করার তাগিদ দেয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ রহমান বলেন, আইটি পার্ক ছাড়াও দুটি ভবনের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থাও খুবই দুর্বল এবং সিড়ি গুলো খুবই শুরু। ভবনের মালিকরা তাদের অগ্নিনির্বাপণের ব্যবস্থা ভালো করার জন্য ১৫দিনের সময় চেয়েছেন।
ফায়ার সার্ভিসের তথ্য মতে, যশোরে ৬৫টি বহুতল ভবন রয়েছে। যার অধিকাংশের অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা খুবই দুর্বল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *