ঢাকাThursday , 4 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মানিকনগরে লাল্টু, শাহজাদা ও খুকুকে সংবর্ধনা

admin
April 4, 2019 9:46 pm
Link Copied!

জয়নগর (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার মানিকনগর প্রাইমারি স্কুল মাঠে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকাল ৫টায় জয়নগর ইউনিয়নের পক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক আব্দুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য সাজেদুর রহমান খান চৌধুরী।
আরও বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ভাইস চেয়ারম্যান কাজী আসাদ্দুজ্জামান শাহজাদা ও শাহনাজ নাজনীন খুকু।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ভিপি মোরশেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ কালাম, প্রভাষক আমজাদ হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ বিশ্বাস, মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাগর হোসেন, ১নং জয়নগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জয়দেব সাহা, ইউনিয়ন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা শফিকুর রহমান মালি, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনি, ৫নং ওয়ার্ড সদস্য রেজাউল ইসলাম, সরসকাটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমেলিন্দু কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।