ঢাকাThursday , 4 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শোভনালীর বাঁকড়ায় আজ ৪৬তম ইছালে ছওয়াব ও দোয়া

admin ঢাকা
আপডেট: 4 April 2019, 21:44

সমীর রায়, আশাশুনি: আশাশুনির শোভনালী ইউনিয়নের মধ্যবাঁকড়া গাজীপাড়া ঈদগাহ ময়দানে ৪৬তম বার্ষিক ইছালে ছওয়াব ও দোয়া অনুষ্ঠিত হবে আজ। শুক্রবার মাগরিবের নামাযের পরে বাঁকড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ময়দান ও গাজীপাড়া ঈদগাহ ময়দানে জিএম মোফাক্কুরুজ্জামান ভুলুর আর্থিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবারও ইছালে ছওয়াব ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাঁকড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ও মধ্য বাঁকড়া গাজীপাড়া ঈদগাহ কমিটির সভাপতি জিএম মোফাক্কুরুজ্জামান (ভুলু) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুহাম্মদ মোস্তফা মাহবুবুল আলম, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ ক্বারী হযরত মাওলানা আবু হোসাইন বুলবুল। অন্যান্যদের মধ্যে পূর্ববাঁকড়া মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা রবিউল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করবেন হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, মোশাররফ হোসেন ও ইয়াছিন আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *