কালিগঞ্জে বিষপানে বৃদ্ধের আত্মহত্যা
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে নিরঞ্জন দেবনাথ (৭৫) নামে এক বৃদ্ধ বিষপান করে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জয়পত্রকাটি গ্রামের মৃত খুদেরাম দেবনাথের ছেলে।
কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক তৌহিদুর রহমান জানান, বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে বৃদ্ধ নিরঞ্জন দেবনাথ রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে পরিবারের সদস্যদের অগোচরে বিষপানে আত্মহত্যা করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply