বাগআঁচড়ায় মোটরসাইকেলের ধাক্কায় মহিলা নিহত
শার্শা (যশোর) প্রতিনিধি: শার্শার বাগআঁচড়ার সাতমাইল টিএনটি পাড়ায় যশোর-সাতক্ষীরা মহাসড়কে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আলিয়া খাতুন (৫৭) নামে এক মহিলা নিহত হয়েছেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply