ঢাকাThursday , 4 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে ভারতীয় তালাচাবি, চাপাতা ও শাড়ি জব্দ

admin
April 4, 2019 9:34 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় তালাচাবি, চাপাতা ও শাড়ি জব্দ করেছে। বৃহস্পতিবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার ভোর ৪টায় চান্দুড়িয়া বিওপি’র সদস্যরা রামভদ্রাপুর পাকা রাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৫৭ হাজার ৬শ টাকা মূল্যের ১৯২টি ভারতীয় তালাচাবি জব্দ করে। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় কাকডাংগা বিওপি’র সদস্যরা দেবদারু বাগান এলাকায় অভিযান পরিচালনা করে ২৭ হাজার টাকা মূল্যের ৯০ কেজি ভারতীয় চাপাতা জব্দ করে। এদিকে, ভোর ৪টায় হিজলদী বিওপি’র সদস্যরা দরকী মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা মূল্যের ২৫টি ভারতীয় শাড়ি জব্দ করে।
এছাড়া বৃহস্পতিবার তলুইগাছা বিওপি’র সদস্যরা কেড়াগাছি এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে ২০ হাজার টাকা মূল্যের ৬৫ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।