ঢাকাThursday , 4 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৫, আটক ৫

admin ঢাকা
আপডেট: 4 April 2019, 20:28

ডেস্ক রিপোর্ট: কলারোয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানসহ চারজন আহত হয়েছেন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা বাজারে তাদের উপর হামলার এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালামের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আবুল কালাম জানান, সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও পরাজিত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে তিনি নিজে সেখানে উপস্থিত হয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। এ সময় লাল্টুর সমর্থকরা তার ওপর হামলা করে। হামলায় তিনিসহ আরও কয়েকজন আহত হন।
এদিকে, বৃহস্পতিবার সকালে কলারোয়া বাজারে এ ঘটনার প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সমর্থকরা সমাবেশ করেছেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *