পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার ঐতিহ্যবাহী পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়টি ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গনি। পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মহিউদ্দীন সিদ্দীকি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মাহমুদ গাজী, সহকারি শিক্ষক শাহাবুদ্দীন, জাহানারা জেসমিন, আব্দুল কাদের রাজু, শফিউল আজম, কোহিনুর আক্তার, ইব্রাহিম খলিল প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
