ঢাকাWednesday , 3 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা হাদিপুরে বিধবার বসতবাড়ি ভেঙে উচ্ছেদের পায়তারা

admin
April 3, 2019 9:42 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা হাদিপুর কাহারপাড়ার ঝন্টু সরকারের বিরুদ্ধে এক বিধবার ঘরবাড়ি ভেঙে উচ্ছেদের পায়তারার অভিযোগ উঠেছে।
বুধবার (৩ এপ্রিল) সকালে ঐ অসহায় পরিবারের ঘরবাড়ি ভেঙে তাদেরকে উচ্ছেদের অপচেষ্টা চালান ঝন্টু সরকার।
জানা যায়, উপজেলার হাদিপুর গ্রামে ঝন্টু সরকারের বড় ভাই সাধন সরকার ৫ বছর পূর্বে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার স্ত্রী আরতি সরকার, দৃষ্টি প্রতিবন্ধী এক ছেলেসহ তিন ছেলে তাদের দখলকৃত সম্পত্তিতে ঘরবাড়ি বানিয়ে বসবাস করে আসছেন। কিন্তু তাদের দখলকৃত সম্পত্তিটুকু জোরপূর্বক দখলে নিতে ঝন্টু সরকার দীর্ঘদিন নানারকম পায়তারা চালায়। একপর্যায়ে গত সোমবার ঝন্টু ওই সম্পত্তি জোরপূর্বক দখল করতে গেলে নওয়াপাড়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আসমাতুল্লা গাজী আসমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বাধা প্রদান করেন এবং শুক্রবার সালিশের দিন ধার্য করেন। কিন্তু বুধবার সকালে ওই ঘরবাড়ি ভেঙে ফেলে দখলে নেয়ার অপচেষ্টা চালায় ঝন্টু। খবর পেয়ে ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আসমাতুল্লা গাজী আসমান, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমান, ইউপি সদস্য মুজিবর রহমান ও ইউপি সচিবসহ স্থানীয়রা হাজির হলে ঝন্টুর দখল চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ঐ প্রতিবন্ধী অসহায় পরিবারটি ভীতিকর অবস্থায় আছে।
তবে স্থানীয় সূত্রে জানা যায়, ঝন্টু জমিজমা বিক্রি করে ভারতে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। ঐ পরিবারটির দখলকৃত জায়গাটিও সে বিক্রি করেছে। এ কারণে সে ঐ প্রতিবন্ধী পরিবারটিকে উচ্ছেদের অপচেষ্টা করছে। বর্তমানে অসহায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। তাদের সহযোগিতার জন্য স্থানীয় সচেতন মহল প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
এ ব্যাপারে ঝন্টু সরকার জানান, তিনি ঘর ভাঙতে চাননি। তিনি অন্য স্থানে তার বৌদিদের ঘর তৈরী করে দেবেন।
ইউপি সদস্য আসমাতুল্লা গাজী আসমান জানান, এই পরিবারটি দীর্ঘ ১৫ বছর যাবত এখানে ঘর বেধে বসবাস করছেন। বিধবা মহিলার একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে এবং তারা অনেক অসহায়। তাই তাদেরকে সহযোগিতার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।