কলারোয়ায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার যুগিখালি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে যুগিখালী বাজারে ইউনিয়ন আ.লীগের সভাপতি ও জাহাজমারী এবি পার্কের পরিচালক আবুল বাশারের সভাপতিত্বে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, সংবর্ধিত নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, সংবর্ধিত ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান শাহাজাদা ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু।
ইউনিয়ন আ.লীগ নেতা মাস্টার খায়রুল ইসলামের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক স.ম মোরশেদ আলী ও রবিউল আলম মল্লিক রবি, আ.লীগ নেতা শফিউল আজম শফি, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মিঠু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম শিমুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাক নাইস, স্থানীয় আ.লীগ নেতা ডা. আব্দুল জব্বার, ইউপি সদস্য এরশাদ আলী মোড়ল, কামরুজ্জামান, ইউপি সদস্য আব্দুর রশিদ, যুবলীগ নেতা অহিদুজ্জামান পিন্টু, নূরে আলম বুলি, ডাবলু প্রমুখ।

Leave a Reply