বাংলা বর্ষ বরণে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
কালিগঞ্জ প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪২৬ কে বরণে কালিগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা প্রকৌশলী শাহাবুল আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার, কৃষ্ণনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্যামলী রানী প্রমুখ।

Leave a Reply