শ্যামনগরে যুব উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কর্মশালা
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে যুব উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) সকাল ১০টায় শ্যামনগর বিআরডিবি হল রুমে কোস্টাল এডুকেশন ডাইভার্সিটি ইমপ্রুভমেন্ট অর্গানাইজেশন (সিডিও) এর উদ্যোগে এবং গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক ও বারসিকের লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির কাছে প্রবীণ প্রতিবন্ধীদের জন্য যানবাহনে নির্দিষ্ট বসার জায়গা চেয়ে আবেদন জানান সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ। আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার সিডিওর সদস্যদের নিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান, উপজেলা রুরাল ডেভেলপমেন্ট অফিসার এসএমএ সোহেল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেলিম খান প্রমুখ।
সিডিও ইয়ুথ টিম উপজেলা ইউনিটের সদস্য গাজী আব্দুল আলিমের সঞ্চালনায় কর্মশালায় বারসিকের প্রোগ্রাম অফিসার মফিজুর রহমান, রামকৃষ্ণ জোয়াদ্দার, সিডিওর আহ্বায়ক মারুফ বিল¬াহ রুবেল, সদস্য সচিব আব্দুল আলিম, সদস্য স.ম ওসমান গনী সোহাগ, মো. হাবিবুর রহমানসহ শ্যামনগরের ১২টি ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রত্যেক ইউনিট প্রধানগণকে অর্থবছরের কর্মপরিকল্পনা প্রদান করা হয়।

Leave a Reply