ঢাকাWednesday , 3 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে ঝড় ও শিলা-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি!

admin ঢাকা
আপডেট: 3 April 2019, 21:13

রাকিব হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি (মণিরামপুর): মঙ্গলবার রাতে প্রবল বেগে বয়ে যাওয়া ঝড় ও প্রচ- শিলা-বৃষ্টিতে যশোরের মণিরামপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিলা-বৃষ্টি ও ঝড়ে বোরো ধান, পিঁয়াজ ও রসুনের ক্ষেতে বেশ ক্ষতি হয়েছে। জরে গেছে আমের গুটি। অধিকাংশ বোরো ধান ক্ষেতে ধানের কুশি বের হচ্ছে- এমন সময়ে ঝড়-বৃষ্টি হওয়ায় ধানের ফলনে বিপর্যয়ের আশংকা করছেন কৃষকেরা।
জানা গেছে, উপজেলার খালিয়া, চন্ডিপুর, হানুয়ার, হেলাঞ্চিসহ আশপাশের গ্রামে এবার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশী জমিতে পিঁয়াজ রসুনের চাষ হয়েছে। অধিকাংশ জমির পিঁয়াজ-রসুন কৃষকরা এখনও ঘরে তুলতে পারেনি। শত শত একর জমির পিঁয়াজ-রসুন এখনও ক্ষেতে রয়েছে। এমতাবস্থায় প্রচ- শিলা-বৃষ্টিতে ক্ষেতের পিঁয়াজ-রসুনের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এতে চাষীরা আবাদকৃত পিঁয়াজ রসুন নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছে। তা ছাড়া গত ২-৩ দিনের ব্যবধানে কয়েক দফা ঝড় ও শিলা-বৃষ্টিতে ফসলের পাশাপাশি বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
কৃষক ইসলামুল হক পনি জানান, মাঠে শত শত বিঘা জমির পিঁয়াজ ও রসুন এখনও জমিতে রয়েছে। যা শিলা-বৃষ্টিতে নষ্ট হয়ে যাবার আশংকা করছেন কৃষকেরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বোরো ধানের কুশি বের হবার সময়ে ঝড়-বৃষ্টিতে কিঞ্চিত ক্ষয়-ক্ষতি হয়েছে। আর ঝড়-বৃষ্টি না হলে তেমন ক্ষয়-ক্ষতি হবে না বলে সংশ্লিষ্ট কৃষি অফিসের কর্মকর্তারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *