ঈশ্বরীপুরে ল্যাট্রিনের মালামাল বিতরণ
জগবন্ধু কয়াল, ঈশ্বরীপুর: শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নবযাত্রা প্রকল্পের আওতায় ল্যাট্রিনের মালামাল বিতরণ করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সকাল ১০টায় ইউএসএআইডি’র অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে এবং ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এই মালামাল বিতরণ করা হয়। মালামাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা (বাংলা)। এসময় আরও উপস্থিত ছিলেন নবযাত্রা প্রকল্পের শ্যামনগর ফিল্ড অফিসের ওয়াশ অফিসার মো. হামিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াশ অর্গানাইজার রেমা মারিতা সাহা বলেন, ২০১৯ সালে নবযাত্রা প্রকল্পের আওতায় ঈশ্বরীপুর ইউনিয়নের ১২৫টি পরিবারে নতুন ল্যাট্রিন স্থাপন করে দেওয়া হবে। এসময় ওয়াশ ফ্যাসিলিটেটর শাহাজান সিরাজ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply